আশ-শারহ (ইনশিরাহ) الشرح

Ash-Sharh · The Consolation · মাক্কী · ৮ আয়াত · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৬

অনুবাদ:

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ১

    আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

  2. وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ২

    আমি লাঘব করেছি আপনার বোঝা,

  3. ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ ৩

    যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।

  4. وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ৪

    আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

  5. فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا ৫

    নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

  6. إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا ৬

    নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

  7. فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ ৭

    অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

  8. وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب ৮

    এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।